খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই: আবু সুফিয়ান

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই; মেধা ও যোগ্যতা থাকলে এটিকে ভবিষ্যৎ পেশা হিসেবেও গ্রহণ করা যায়।

- Advertisement -

আজ শনিবার সকাল ১১টায় নগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভা শেষে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

আবু সুফিয়ান বলেন, সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে যারা খেলাধুলায় ভালো করবে, তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে।

শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত মোবাইল আসক্তি পড়াশোনা ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তির সঠিক ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখতে হবে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও তাদের প্রতি নিয়মিত নজর রাখতে হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ