কারাগার থেকে পালানোর ১৩ মাস পর ফয়েজ লেকে গ্রেপ্তার বাহাদুর

অনলাইন ডেস্ক

কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রামের আকবরশাহ থানার ফয়েজ লেক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর (বাদামতলা কাজীবাড়ি) এলাকার সিরাজ মিয়ার ছেলে।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
islamibank

র‍্যাব-৭ জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়া পালিয়ে যান। এরপর থেকেই তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছিল।

র‍্যাবের কাছে তথ্য আসে, গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার এই পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এলাকায় আত্মগোপনে রয়েছেন।

ওই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে আকবরশাহ থানার ফয়েজ লেক এলাকায় অভিযান চালায়। সেখানেই বাহাদুর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, বাহাদুর মিয়ার বিরুদ্ধে জিএমপি কোনাবাড়ী থানায় মামলা নম্বর-০৪, তারিখ ১৫ আগস্ট ২০২৪। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/২২৪/৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর বাহাদুর মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ