ভুজপুরের নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি পাহাড়তলীতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ভুজপুর থানায় করা গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুরকে (৪১) চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

- Advertisement -

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মনসুর পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

- Advertisement -
google news follower

পরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পাহাড়তলী থানার লোহারপুল সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মনসুর চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব চানপুর করিমপুর পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম নুরুল আলম ওরফে নুরুল ইসলাম।

- Advertisement -
islamibank

এসআরবি-৭ সূত্রে জানা যায়, মনসুরের বিরুদ্ধে ২০২০ সালের নভেম্বর মাসে ভুজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

মামলাটির নম্বর ৮(১১)২০২০। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/৩০ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

মামলা হওয়ার পর থেকে মনসুর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মনসুরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুজপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ