হাটহাজারীতে বিপুল অস্ত্র ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দীনকে (৪৩) নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান (এলজি) এবং ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -
google news follower

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে হাটহাজারী থানাধীন ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকায় নাছির উদ্দীনের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্য পায় পুলিশ।

- Advertisement -
islamibank

পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে নাছির উদ্দীনের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকেও উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ।

উদ্ধার করা কার্তুজের গায়ে ‘শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন দাবি করেন, তার বন্ধু রাউজানের মো. তৈয়ব প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তার কাছে রেখে যান।

দেশে ফিরে তৈয়ব সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক মো. তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা হয়েছে।

পুলিশ বলছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ