এমপির প্রটোকলেই কি স্থগিত উপজেলা প্রশাসনের নিয়মিত সভা?

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে সংসদ সদস্যের একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ উঠেছে।

- Advertisement -

নির্ধারিত সময়ে সভা না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলসহ সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদের কর্মসূচির তালিকায় দুপুর সাড়ে ১২টায় চন্দনাইশ উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা উল্লেখ ছিল।

তবে নির্ধারিত সময় পার হলেও ওই সভা অনুষ্ঠিত হয়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

- Advertisement -
islamibank

সংসদ সদস্যের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাছবাড়িয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। এরপর সকাল সাড়ে ১১টায় দোহাজারীতে গ্রামীণ ক্ষুদ্র মেলা উদ্বোধন, দুপুর ১২টায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহ পরিদর্শন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ এবং দুপুর ১২টা ১৫ মিনিটে দোহাজারী পৌরসভার নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় সভার কর্মসূচি ছিল।

এরপর দুপুর সাড়ে ১২টায় উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা, দুপুর ২টায় মধ্যাহ্নভোজ এবং বিকেল ৩টায় দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার কর্মসূচি রাখা হয়।

তবে এসব কর্মসূচির মধ্যে বিকেল ৩টার কর্মসূচি ছাড়া অন্যান্য কর্মসূচিতে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. দিদারুল ইসলাম সিকদারসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন বলে জানা গেছে।

এদিকে উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়মিত মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়ে থাকে।

এসব সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় পর্যালোচনা করা হয়।

এ অবস্থায় নির্ধারিত দিনে সভা অনুষ্ঠিত না হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে-সরকারি নিয়মিত এ দুটি সভা কেন অনুষ্ঠিত হলো না?

সভাটি কি পরবর্তীতে অনুষ্ঠিত হবে? আর সংসদ সদস্যকে প্রটোকল দেওয়ার কারণে সভা স্থগিত করা হয়েছিল কি না-এ নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ফলে সভা না হওয়ার কারণ কিংবা পরবর্তী সময়ে সভা আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে আরও স্পষ্টতা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ