মসজিদের সামনে রেখে নামাজে মুমিনুল, ফিরে এসে দেখলেন অটোরিকশা উধাও

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদের সামনে রেখে জোহরের নামাজ আদায় করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির শিকার হয়েছেন মো. মুমিনুল ইসলাম নামে এক চালক।

- Advertisement -

জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন পাঁচ সদস্যের পরিবারের এই উপার্জনক্ষম ব্যক্তি।

- Advertisement -
google news follower

শনিবার দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের দক্ষিণ গড়িয়াইশ এলাকার মমতাজুল হক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মো. মুমিনুল ইসলাম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের মকবুল সওদাগর বাড়ির মো. হানিফের ছেলে। তিনি দীর্ঘ ছয় বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে মা-বাবা, স্ত্রী ও সন্তানসহ পাঁচ সদস্যের সংসার চালিয়ে আসছেন।

- Advertisement -
islamibank

জানা গেছে, শনিবার দুপুরে মমতাজুল হক মসজিদের সামনে অটোরিকশাটি রেখে জোহরের নামাজ আদায় করতে যান মুমিনুল। নামাজ শেষে ফিরে এসে অটোরিকশাটি যথাস্থানে দেখতে পান তিনি। এরপর দুপুরের খাবার খেতে বাড়িতে যান।

খাবার খেয়ে আবার ঘটনাস্থলে ফিরে এসে দেখেন, সেখানে আর অটোরিকশাটি নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির কোনো সন্ধান পাননি তিনি।

ভুক্তভোগী মুমিনুল ইসলাম জানান, ছয় বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলেন তিনি। এই অটোরিকশা চালিয়ে যে আয় হতো, তা দিয়েই মা-বাবা, স্ত্রী ও সন্তানসহ পুরো পরিবারের খরচ চলত। অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

মুমিনুল ইসলাম দাবি করেন, এ ঘটনায় তিনি মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মুমিনুল ইসলাম একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি। অটোরিকশাটি চালিয়েই তার সংসার চলত। উপার্জনের একমাত্র অবলম্বনটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম বিপদের মধ্যে পড়েছে।

তবে অটোরিকশা চুরির বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, দিনের বেলায় জনসমাগমপূর্ণ একটি মসজিদের সামনে থেকে অটোরিকশা চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে মুমিনুল এখন কীভাবে পরিবারের ভরণপোষণ করবেন-এ নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ