আনোয়ারায় কিশোরী ইভার মৃত্যুর নেপথ্যে কী? তদন্ত শুরু পুলিশের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় তাসফিয়া খানম ইভা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

ইভা ওই এলাকার মো. ঈসমাইলের মেয়ে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা ইভাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

- Advertisement -
islamibank

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইভা স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করতেন। গত বছর তিনি অষ্টম শ্রেণিতে পড়েছেন।

চলতি বছর নবম শ্রেণিতে ভর্তি হলেও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

পরিবারের সদস্যদের সঙ্গে ইভার কোনো মনোমালিন্য ছিল না বলে জানা গেছে।

তবে প্রাথমিকভাবে মায়ের সঙ্গে অভিমান থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

ইভার ভাই জীবিকার তাগিদে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। পারিবারিক বিষয় হওয়ায় ঘটনাটি নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজনু মিয়া জানান, এক গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল দুধকুমড়া এলাকায় গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

ইভার মৃত্যুর প্রকৃত কারণ কী-তা খতিয়ে দেখছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ