বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পটিয়ায় যুবলীগ সদস্য আরিফ গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় মো. আরিফ (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার রাত ৯টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়া পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আরিফ ওই এলাকার আবু জাফরের ছেলে।

- Advertisement -
google news follower

পুলিশের ভাষ্য, ২০২৪ সালের আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের কার্যক্রম সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, মো. আরিফ এলাকায় যুবলীগের কার্যক্রম সংগঠিত করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে হাইদগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
islamibank

পটিয়া থানার এসআই মো. জুয়েলের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তার বাড়ি থেকে আরিফকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইদগাঁও এলাকা থেকে মো. আরিফকে গ্রেফতার করা হয়েছে।

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের এই অভিযানের পর স্থানীয় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ