বাঁশখালীতে ২ বছরের শিশুর করুণ পরিণতি: বাড়ির পাশের পুকুরে নীরব মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির পাশের পুকুরে ডুবে মুহাম্মদ মায়াজ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মুহাম্মদ মায়াজ ওই এলাকার মাওলানা আব্দুল মান্নানের ছেলে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়াজ।

- Advertisement -
islamibank

খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর মায়াজকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনেরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা নুরুল কাদের বলেন, সকালে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়াজ। পরে পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরে পড়ে যায়।

মাত্র দুই বছরের শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। মায়াজের মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যেও নেমে আসে বিষাদের ছায়া।

স্থানীয়দের ভাষ্য, বাঁশখালীতে সাম্প্রতিক সময়ে পুকুরে ডুবে শিশু মৃত্যুর কয়েকটি ঘটনা ঘটেছে।

বাড়ির আশপাশে থাকা পুকুরে নিরাপত্তাবেষ্টনী না থাকা এবং শিশুদের প্রতি পর্যাপ্ত নজরদারির ঘাটতি এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন, শিশুদের একা বাইরে যেতে না দেওয়া এবং বাড়ির আশপাশের পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়ার বিষয়ে আরও সতর্ক হওয়া জরুরি।

একই সঙ্গে শিশুদের চলাফেরার ওপর পরিবারের সদস্যদের বাড়তি নজরদারি থাকলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ