পটিয়ায় মন্দিরে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক

পটিয়ায় মন্দিরে টাইলস বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

- Advertisement -

রোববার সকালে উপজেলার খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দত্ত পাড়া এলাকার কৃষ্ণ মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মিজানুর রহমান খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে। তিনি টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কৃষ্ণ মন্দিরে টাইলস বসানোর কাজে ব্যস্ত ছিলেন মিজানুর। কাজের একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।

- Advertisement -
islamibank

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, সকালে মন্দিরে টাইলস বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর আহত হন।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ