পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৩৩ লাখ টাকার স্ক্র্যাপসহ আটক ৭

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমার থেকে অবৈধভাবে আনা প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের লোহার ও পুরোনো ব্যাটারি স্ক্র্যাপসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। একই অভিযানে স্ক্র্যাপ বহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

- Advertisement -

রোববার সকাল সাতটার দিকে পতেঙ্গা থানার সী বিচসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

- Advertisement -
google news follower

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্ক্র্যাপ উদ্ধার করা হয়।

- Advertisement -
islamibank

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা স্ক্র্যাপের মধ্যে রয়েছে আনুমানিক ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ এবং ২০ হাজার কেজি পুরোনো ব্যাটারি স্ক্র্যাপ। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা।

অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এসব স্ক্র্যাপ মিয়ানমার থেকে ফিশিং বোটে করে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। পরে সেগুলো একটি কার্গো বোটে তুলে কর্ণফুলী চ্যানেলের দিকে নেওয়া হচ্ছিল।

তবে কর্ণফুলীর পথে যাওয়ার আগেই কোস্ট গার্ডের অভিযানে স্ক্র্যাপের চালানটি ধরা পড়ে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা স্ক্র্যাপ, চোরাচালানে ব্যবহৃত কার্গো বোট এবং আটক সাতজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ