মিরসরাইয়ে ফার্নেসের ত্রুটিতে গলিত লোহা ছিটকে আহত ৪, চমেকে ভর্তি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে তিন বাংলাদেশি শ্রমিক ও এক চীনা নাগরিক আহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -
google news follower

আহতরা হলেন-বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা নাগরিক জেংলিং হং।

ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ জানান, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ‘বয়লার বিস্ফোরণের’ খবরটি সঠিক নয়। ফার্নেসে ত্রুটির কারণে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়লে চারজন আহত হন। পরে তাদের দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, আহতদের সঙ্গে কথা হয়েছে। তারা স্বাভাবিক আছেন।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান বলেন, আহতদের দ্রুত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চর শরৎ পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই (এবি) বাবুল বলেন, সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ফার্মিক স্টিলের চুল্লিতে দুর্ঘটনায় চারজন আহত হন। পরে কোম্পানি কর্তৃপক্ষ তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ