বন্দরসীমায় দুই জাহাজের সংঘর্ষ, চলছে ক্ষয়ক্ষতির হিসাব

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার পথে দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এমভি এপিজে শিরিন ও মাদার ভেসেল এমভি এইচজি সিডনির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত, প্রাণহানি বা সমুদ্রদূষণের খবর পাওয়া যায়নি।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার সময় এমভি এইচজি সিডনির সঙ্গে এমভি এপিজে শিরিনের সামান্য সংস্পর্শ হয়। ঘটনার পরপরই উভয় জাহাজ থেকে বিষয়টি জাহাজ চলাচল ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রকে (ভিটিএমআইএস) জানানো হয়।

পরে উভয় জাহাজ নিরাপদে নিজ নিজ অবস্থানে স্থির হয়। দুর্ঘটনার পর এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিরূপণে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ দুটির স্থানীয় প্রতিনিধিদেরও ঘটনাটি অবহিত করা হয়েছে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার সময় দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সামান্য সংস্পর্শের ঘটনা ঘটে। উভয় জাহাজ ভিটিএমআইএসকে অবহিত করেছে এবং বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, একটি জাহাজের বাম পাশের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

বন্দর কর্তৃপক্ষের এই কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।

দুর্ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা না ঘটলেও জাহাজটির সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ