ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর মিলল ফারুকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ফারুক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

- Advertisement -

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুফতি বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

- Advertisement -
google news follower

নিহত ফারুক আহমেদ ওই এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। পাশাপাশি শারীরিক নানা সমস্যায়ও ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বাড়ির অদূরে একটি দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফারুক আহমেদ। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

- Advertisement -
islamibank

এভাবে দুই দিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারুক দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং শারীরিকভাবেও নানা সমস্যায় ভুগছিলেন।

দুই দিন আগে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়। বিষয়টি ফটিকছড়ি থানা-পুলিশকে জানানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ফারুক আহমেদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ