বন্দর থেকে গার্মেন্টসে যাওয়ার পথে উধাও ১৯৭ রোল কাপড়, তদন্তে নতুন মোড়

অনলাইন ডেস্ক

১৯৭ রোল আমদানি করা কাপড় নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল মালবাহী গাড়িটি। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি চালান।

- Advertisement -

জিপিআরএসে গাড়ির অবস্থান পর্যবেক্ষণ করতে গিয়ে সন্দেহ, পরে চার দিন পর পাওয়া গেল কাপড়শূন্য ট্রাক।

- Advertisement -
google news follower

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে চট্টগ্রাম নগরের হালিশহর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় নেওয়ার পথে ৮০ লাখ টাকা মূল্যের আমদানি করা কাপড় উধাও হওয়ার ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে।

- Advertisement -
islamibank

এ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে মোহাম্মদ গোলাম রহমান মুন্না (৪৬) ও মোহাম্মদ আমানুল্লাহকে (৬৩) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরের হালিশহর থানার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবির দাবি, গ্রেপ্তার দুজন গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া আসামি।

মামলার এজাহার ও র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম বন্দর থেকে একটি মালবাহী গাড়িতে ১৯৭ রোল আমদানি করা কাপড় তোলা হয়।

কাপড়গুলো নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত এপিক গার্মেন্টস কোম্পানি লিমিটেডে নেওয়া হচ্ছিল। চালানটির আনুমানিক মূল্য ছিল ৮০ লাখ টাকা।

গাড়িটির চালক ছিলেন মোহাম্মদ ইয়াসিন। তিনি পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ, শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের বেতনভুক্ত চালক হিসেবে কর্মরত ছিলেন।

চালানটির নিরাপত্তা ও গতিবিধি পর্যবেক্ষণে জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করছিল পরিবহনকারী প্রতিষ্ঠানটি।

ওই দিন রাত ১১টার দিকে গাড়িটির অবস্থান দেখা যায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। মাত্র ৫০ মিনিট পর, রাত ১১টা ৫০ মিনিটে, গাড়িটির অবস্থান শনাক্ত হয় তেজগাঁওয়ে।

নির্ধারিত গন্তব্য নারায়ণগঞ্জের দিকে না গিয়ে গাড়িটি ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করায় পরিবহনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সন্দেহ হয়।

এরপর চালক মোহাম্মদ ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গাড়ির বৈদ্যুতিক সংযোগে সমস্যা হয়েছে এবং তাঁর মুঠোফোন নষ্ট হয়ে গেছে বলে জানান।

কিন্তু এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে চালানটির অবস্থান নিয়ে উদ্বেগ আরও বাড়ে।

নিখোঁজ কাপড়ের সন্ধানে বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু করে পরিবহনকারী প্রতিষ্ঠানটি। এর চার দিন পর, গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর এলাকায় কামারপাড়া-স্টেশন রোডে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফটকের পাশে গাড়িটির সন্ধান পাওয়া যায়।

তবে সেখানে গিয়ে দেখা যায়, গাড়িতে কোনো কাপড় নেই। এ ঘটনায় পরিবহনকারী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে গত ১৩ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, চালক মোহাম্মদ ইয়াসিন অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের সঙ্গে যোগসাজশ করে কাপড়গুলো সরিয়ে অন্যত্র বিক্রি করেছেন।

মামলাটির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে দুই ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়।

পরে হালিশহরের বড়পুল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ গোলাম রহমান মুন্না ও মোহাম্মদ আমানুল্লাহকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ