ফটিকছড়ির নার্সারি সড়কের পাশে বিবস্ত্র মরদেহ উদ্ধার,কে এই বৃদ্ধ?

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডের নার্সারি সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

- Advertisement -
google news follower

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে স্থানীয় এক মাওলানা নার্সারি সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে তিনি বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাসিরকে জানান। ইউপি সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করেন।

- Advertisement -
islamibank

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই বৃদ্ধের শরীরে কোনো কাপড় ছিল না। তার চুল ছিল লম্বা। তবে কীভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাসির জানান, শনিবার ভোরে স্থানীয় এক মাওলানা নার্সারি সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ