তিন পুলের মাথায় ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের তিন পুলের মাথা এলাকায় জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কিরিচ দিয়ে কুপিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

- Advertisement -

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -
google news follower

রোববার (১ নভেম্বর) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক এ তথ্য জানান।

তিনি বলেন, ভুক্তভোগী ও তাঁকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে তিন পুলের মাথা এলাকায় আগে থেকেই ওত পেতে ছিল দুর্বৃত্তরা।

- Advertisement -
islamibank

সুযোগ বুঝে তারা জাকির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে কিরিচ দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

একপর্যায়ে জাকির হোসেনকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে এক পথচারী তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম বলেন, জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী।

তাঁর ওপর এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ