চট্টগ্রাম বন্দরে ইউএসএস ওয়ারিয়র, লক্ষ্য সমুদ্র নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

সমুদ্র নিরাপত্তা জোরদার এবং যৌথ অভিযান পরিচালনায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ শুরু হচ্ছে চট্টগ্রামে।

- Advertisement -

এ মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

- Advertisement -
google news follower

রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বাড়ানো।

- Advertisement -
islamibank

৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে এসেছে।

জাহাজটি বন্দরে ভেড়ার সময় প্রতিনিধি দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুসারে বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে ‘কারাত-২০২৬’ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে।

পাঁচ দিনব্যাপী এ মহড়ায় দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একই সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতেও এ আয়োজন সহায়ক হবে।

আগামী ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। মহড়া শেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র বাংলাদেশ ত্যাগ করবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ