নোয়াখালীর দুই মামলার আসামি ফারুক চট্টগ্রামে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা ডাকাতি মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ফারুক হোসেন ওরফে শুভকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।

- Advertisement -

নগরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় দুটি মামলা রয়েছে।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে নগরের পাহাড়তলী থানার ডিটি রোড এলাকায় অভিযান চালানো হয়।

- Advertisement -
islamibank

গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের অবস্থান শনাক্তের পর এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক হোসেনের বয়স ৩৮ বছর। তিনি নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম চর উরিয়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পাহাড়তলী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ