সাইকেল চুরির সন্দেহে ‘গণপিটুনি’, মোবারকের মৃত্যুতে গ্রেপ্তার এক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি বাইসাইকেল চুরির অভিযোগে ২২ বছর বয়সী মোবারক ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়ার একটি মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ মুসা (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

নিহত মোবারক ইসলাম আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। তাঁদের বাড়ি পতেঙ্গা থানার চরপাড়া এলাকায়। বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করতেন মোবারক।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগে মোহাম্মদ মুসার ছেলেদের একটি বাইসাইকেল চুরি হয়। ওই সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নেওয়া হয় কারখানাসংলগ্ন একটি মাঠে। সেখানে মুসা ও তাঁর ছেলেরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

- Advertisement -
islamibank

পরে মোবারককে নির্মাণসামগ্রী রাখার একটি স্টোরে নিয়ে আটকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এরপর মোবারকের মরদেহ আবার মাঠে এনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুসা ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা।

এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে মুসাকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় নিহত মোবারকের বাবা মুসাসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তার মুসা স্থানীয় এভারগ্রিন কটন কারখানা নামের একটি প্রতিষ্ঠানে কেয়ারটেকার হিসেবে চাকরি করেন। ঘটনার পর থেকে মুসার দুই ছেলেসহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ