চমেকে ১২ দিনের লড়াই শেষে হার মানলেন পেকুয়ার গ্রাম-পুলিশ ইউসুফ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর মারা গেছেন গ্রাম-পুলিশ (চৌকিদার) মোহাম্মদ ইউসুফ।

- Advertisement -

গতকাল রোববার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

নিহত মোহাম্মদ ইউসুফ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার নেজামত উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম-পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর পেকুয়া বাজারের এসডি সিটি সেন্টারের গেটসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির যানবাহন ইউসুফকে সজোরে ধাক্কা দেয়।

- Advertisement -
islamibank

এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং সড়কে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দীর্ঘ ১২ দিন লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থেকে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন ইউসুফ।

গ্রাম-পুলিশ হিসেবে তিনি অত্যন্ত সততা ও কর্মনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতেন। এ কারণে এলাকার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন।

তাঁর মৃত্যু বারবাকিয়াবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ