আয়ের সঙ্গে সম্পদের অসংগতি: দুদকের মামলায় ৬ বছরের সাজা আবু তাহেরের

অনলাইন ডেস্ক

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় টেকনাফের আবু তাহেরকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

- Advertisement -

একই সঙ্গে তাঁকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

- Advertisement -
google news follower

সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

- Advertisement -
islamibank

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আবু তাহেরকে।

আবু তাহের কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়ার জালাল আহম্মেদের ছেলে।

মামলার নথি অনুযায়ী, ব্যবসার আড়ালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

অনুসন্ধানে আবু তাহেরের সম্পদ বিবরণী যাচাই করে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।

দুদকের অনুসন্ধানে তাঁর সম্পদ অর্জনের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২৩ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। সব হিসাব পর্যালোচনা করে সম্পদ ও ব্যয়ের সঙ্গে বৈধ আয়ের ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার অসংগতি পাওয়া যায়।

এ ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আবু তাহেরের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।

বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আবু তাহেরকে ছয় বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ