সুদে-আসলে পাওনা এখন ৩০৫ কোটি

ঋণপত্র খুলে ও ভুয়া ভাউচারে জনতা ব্যাংকের ১৯৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রতনপুর শিপ রিসাইক্লিং ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

ঋণ মঞ্জুরির শর্ত উপেক্ষা করে পারস্পরিক যোগসাজশের মাধ্যমে জনতা ব্যাংকের ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- Advertisement -

আসামিদের মধ্যে মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিন মালিক এবং জনতা ব্যাংকের ছয় কর্মকর্তা রয়েছেন।

- Advertisement -
google news follower

বুধবার (১৮ নভেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি (মামলা নম্বর-৮) করেন সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন।

- Advertisement -
islamibank

মামলার এজাহার অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।

এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, পরিচালক মো. ইউনুচ ভূঁইয়া ও শামসুন নাহার। ইউনুচ ভূঁইয়া মাকসুদুর রহমানের ভাই এবং শামসুন নাহার তাঁর স্ত্রী।

জনতা ব্যাংকের ছয় আসামি হলেন লালদিঘী ইস্ট করপোরেট শাখার ঘটনার সময়কার সিনিয়র অফিসার কাজী আবুল কাশেম, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মুহিব উল্লাহ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) হরিসাধন দেব, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. নুরুল মোস্তফা, এজিএম মো. আবুল মনছুর এবং সাময়িক বরখাস্ত হওয়া উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও তৎকালীন শাখাপ্রধান মোহাম্মদ মোবারুকুল ইসলাম।

এজাহারে বলা হয়, ২০১২ সালের ৪ মার্চ জনতা ব্যাংকের লালদিঘী ইস্ট করপোরেট শাখায় রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির অনুকূলে ৩০০ কোটি টাকার এলসি (ঋণপত্র) লিমিট অনুমোদন করা হয়।

ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ কয়েকটি কঠোর শর্ত আরোপ করেছিল। এর মধ্যে ছিল ঋণের মেয়াদ বৃদ্ধির কারণে নতুন কোনো ঋণসুবিধা না দেওয়া, প্রতিষ্ঠানের সব পরিচালকের ব্যক্তিগত ও করপোরেট গ্যারান্টি গ্রহণ এবং বকেয়া দায় আদায় সাপেক্ষে ঋণের অর্থ ছাড় করা।

তবে দুদকের অভিযোগ, ব্যাংকের শাখার ক্রেডিট কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পর যোগসাজশে এসব শর্ত উপেক্ষা করেন। তাঁরা বিধিবহির্ভূতভাবে তিনটি এলসি খোলেন।

পাশাপাশি কোনো নোটশিটে স্বাক্ষর ছাড়াই ভুয়া ভাউচার তৈরি করে দুটি এলটিআর (লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট) হিসাব খোলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এ প্রক্রিয়ায় ২০১৫ ও ২০১৬ সালের বিভিন্ন সময়ে ব্যাংক থেকে মোট ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে।

সুদে-আসলে পাওনা ৩০৫ কোটি টাকা
দুদকের অনুসন্ধানে জনতা ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিপার্টমেন্টের ২০১৭ সালের একটি অডিট প্রতিবেদনেও এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে বর্তমানে জনতা ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় প্রতিষ্ঠানটির কাছে সুদে-আসলে মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৩০৫ কোটি ১২ লাখ টাকা।

অথচ ২০১৬ সালে ঋণের বিপরীতে বন্ধক রাখা জমি ও যন্ত্রপাতির মূল্যায়ন করা হয়েছিল ১৮৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৬১২ টাকা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ