‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

অনলাইন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

আটকের আগে থেকে এ অভিনেত্রী তার ফেসবুকে লাইভ করেন। এ সময় তিনি অঝোরে কান্নাকাটি করেন।

- Advertisement -
google news follower

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করে ডিবি।

ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

- Advertisement -
islamibank

এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি।

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে একটি ভিডিওতে দাবি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ কমিটিতে রয়েছেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরেও আলোচনায় এসেছিলেন জ্যোতিকা। সেসময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাকে অফিসকক্ষে আটকে রাখা হয়েছে।

পরে ফেসবুক লাইভে এসে ঘটনার নিজের বর্ণনা দেন তিনি। সেই লাইভে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতি বলেছিলেন, চলমান পরিস্থিতির কারণে তাকে অফিসে যেতে নিরুৎসাহিত করা হয়েছিল। তবু চাকরির দায়িত্ববোধ থেকে তিনি অফিসে যান। সেখানে গিয়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখতে পান। পরে মহাপরিচালকের সঙ্গে কথা হলে তিনি পরিস্থিতি বিবেচনায় অফিস ছাড়ার পরামর্শ দেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ