উন্নয়নকাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস নয়: প্রশাসক ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

শুক্রবার বাদে জুমা পরিদর্শনকালে তিনি এলাকার চলমান উন্নয়নকাজের অগ্রগতি, নির্মাণমান ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উন্নয়নকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

- Advertisement -
google news follower

এ সময় প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, উন্নয়নকাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ হতে হবে টেকসই ও মানসম্মত। নগরবাসী যেন উন্নয়নকাজের সুফল দীর্ঘদিন ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না। নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ প্রয়োজনীয় নাগরিক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।

- Advertisement -
islamibank

প্রশাসক বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং কাজের মান নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না।

পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক প্রত্যাশার বিষয়ে খোঁজখবর নেন। নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী আবদুল মাবুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান রুবেল, বিএনপি নেতা শহীদ হোসেন, আব্দুর রব, জাহাঙ্গীর আলম বাচা, মো. সুমন, মো. মুরাদ, থানা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ