নাছিরাবাদের বাসায় কলেজশিক্ষিকার মরদেহ, কী ঘটেছিল কান্তা শর্মার সঙ্গে?

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের নাছিরাবাদে নিজ বাসা থেকে কান্তা শর্মা নামে এক কলেজশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

কান্তা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, নাছিরাবাদে নিজ বাসা থেকে কান্তা শর্মার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

- Advertisement -
islamibank

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না।

কান্তা শর্মা আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ