‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা ’ উন্মোচন করলেন ড. আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা’ বইটির মোড়ক উন্মোচন করেছেন।

- Advertisement -

শনিবার (২ মার্চ) বাংলা একাডেমিতে একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

- Advertisement -
google news follower

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের প্রথম ১৫ বছরের কর্মতৎপরতা নিয়ে ফয়েজ রেজার গবেষণায় লেখা ‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা’ বইটি প্রকাশ করেছে মুক্তধারা।

এসময় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।

- Advertisement -
islamibank

বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ঘিরে রাজনীতির পথে পা রেখেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৯৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বাঁচেন। ১৯৮১ সালে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী করা হয়। এরপর দেশে ফিরে আসেন শেখ হাসিনা, হাল ধরেন আওয়ামী লীগের।

শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে-পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতিরধারা কোন দিকে প্রবাহিত হচ্ছিল এবং প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা রাজনীতির মাঠে যেসব বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন, তা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে কেমন প্রভাব ফেলেছিল ইত্যাদি বিষয় আছে বইটিতে।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ