৫ লাখ টাকা ফিরিয়ে দিলেন সাংবাদিক!

সংবাদকর্মী নিজেই এবার হলেন সংবাদের শিরোনাম। মোটরসাইকেলে হাটহাজারী হয়ে রাউজান যাচ্ছিলেন সাংবাদিক প্রদীপ শীল।

- Advertisement -

নন্দীরহাট এসে কাগজের প্যাকেটে মোড়ানো ৫ লাখ টাকা কুড়িয়ে পান।

- Advertisement -
google news follower

এরপরের ঘটনা রীতিমতো চমকপ্রদ। দিলেন ফেসবুকে পোস্ট। জানতে চাইলেন টাকা হারিয়েছে কার?

জবাব মিলল দুই দিনের মধ্যেই।

- Advertisement -
islamibank

হাটহাজারীর মীরেরখীল এলাকার প্রবাসী তৌহিদুল ইসলাম টাকার মালিকানার প্রমাণ নিয়ে বুধবার (২০ মার্চ) দেখা করেন প্রদীপ শীলের সঙ্গে।

বাংলাদেশ প্রতিদিন ও বীর চট্টগ্রাম মঞ্চের রাউজান প্রতিনিধি প্রদীপ শীল তৌহিদুলের প্রমাণে সন্তুষ্ট হয়ে ১৮ মার্চ সড়কে কুড়িয়ে পাওয়া ওই টাকা ফিরিয়ে দেন।

সততার এমন নজিরে সাংবাদিক প্রদীপ শীলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র এখন চলছে আলোচনা।

জয়নিউজ/পার্থ নন্দী/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ