মালয়েশিয়ায় বাস খাদে, ৬ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নিলাই থেকে এয়ারপোর্টগামী বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

রোববার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে নিলাই থেকে এয়ারপোর্টগামী শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে ৬ বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়। হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

নিহত ৬ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মো. সোহেল, মো. মোমিন, আল আমিন, মো. রাকিব মোহসিন, মো. গোলাম মোস্তফা ও রাম চৌধুরী।

ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে স্থানীয় পুলিশ।

- Advertisement -
islamibank

কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেলার পুলিশ প্রধান জুলকিফি আদমশাহ জানান, বাসটিতে ৪৩ জন কর্মী ছিল। তারা মাসকার্গোয় চুক্তিভিত্তিক কাজ করত। আহতদের সেরডাং, পুত্রজায়া, বানটিং এবং কাজাংয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ