পাহাড়তলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

পাহাড়তলীতে সরোয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ইসলামি ব্যাংক হাসপাতাল আগ্রাবাদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরিব দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

জানা যায়, এটা ১২তম ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এই ক্যাম্পে ১১জন ডাক্তার নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

এবারের ক্যাম্পে রয়েছেন ডা. এস এম আমান উল্যা, ডা. মাহফুজুর রহমান, ডা. সানজিদা কবির, ডা. সেলিনা চৌধুরী, ডা. নাহিদা আক্তার, ডা. নাসরিন আকতার, ডা. মোর্শেদা খানম, ডা. ইদ্রিস উল্যাহ ভূঁইয়া, ডা. শহিদ উল্যাহ কায়ছার ও ডা. সামশুল আরেফিন।

- Advertisement -
islamibank

এ ব্যাপারে সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা এরফান উল্যাহ জয়নিউজকে বলেন, ৪ বছর ধরে ফ্রি ক্যাম্পে গরিব দুঃখী মানুষের সেবা করে যাচ্ছে সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুধু চিকিৎসাসেবা নয় গরিব-মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনায়ও আর্থিক সহযোগিতা দিয়ে থাকে এ ফাউন্ডেশন।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ