ভোট না দিলে অভিশাপ!

ভারতে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোট না দিলে অভিশাপ দেওয়ার হুমকি দেওয়ায় বিজেপি প্রার্থী সাক্ষী মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১২ এপ্রিল) উত্তর প্রদেশের সোহরামউ থানা এলাকার শেষপুরে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

- Advertisement -
google news follower

বিজেপি সংসদ সদস্য ও দলীয় প্রার্থী সাক্ষী মহারাজ বলেন, আমি একজন সাধু। শাস্ত্রে লেখা আছে, কোনো সন্ন্যাসীর ইচ্ছা পূরণ না করলে তিনি সব ভালো জিনিস নিয়ে চলে যান। তার পরিবর্তে ‘পাপ’ দিয়ে যান। ফলে তাকে ভোট না দিলে উন্নাওয়ের ভোটারদের ‘পাপিষ্ঠ’ হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমি একজন সন্ন্যাসী, আপনারা আমাকে জেতালে আমি জিতব। তা না হলে মন্দিরে ভজন-কীর্তনে সময় কাটাব। কিন্তু আজ আমি এখানে এসেছি আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে। আমি আপনাদের দরজায় এসে ভোট ভিক্ষা করছি। সন্ন্যাসীকে আপনি ফিরিয়ে দিলে আপনার পরিবারের সুখ আমি ছিনিয়ে নেব এবং আপনাকে অভিশাপ দেবো।

- Advertisement -
islamibank

সাক্ষী মহারাজের দাবি, তিনি যা বলেছেন তা শাস্ত্রে বলা হয়েছে। তিনি তার কথাকে ন্যায্য বলে অভিহিত করেন। বলেন, আমি ধন-সম্পত্তি চাইনি। ভোট চেয়েছি মাত্র, যাতে দেশবাসীর ভাগ্য পরিবর্তন হবে।

সাক্ষী মহারাজের বিরুদ্ধে নির্বাচনে অযৌক্তিক প্রভাব সৃষ্টির দায়ে থানায় মামলা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ