রোনালদোবিহীন রিয়াল ভালো দল নয় : মেসি

রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কচ্ছেদ করে ১০০ মিলিয়ন ইউরোতে গত জুলাইয়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

- Advertisement -

রোনালদো চলে যাওয়ার পর ইউরোপিয়ান সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হেরেছে রিয়াল। যদিও নতুন কোচ হুলেন লোপেতেগুইয়ের অধীনে রোনালদোবিহীন রিয়াল মৌসুমটা বেশ দাপটের সঙ্গেই শুরু করেছে।

- Advertisement -
google news follower

তবে মেসি মনে করছেন, পর্তুগিজ যুবরাজকে ছাড়া রিয়াল মাদ্রিদ আর ভালো দল থাকবে না। বরং জুভেন্টাসই এখন শক্তিশালি হয়ে যাবে বলে মত তার, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল। তাদের ভালো একটি স্কোয়াড আছে। তবে এটা নিশ্চিত করেই বলা যায়, রোনালদোর অভাব তাদের আর ভালো দল রাখবে না। বরং জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে পরিষ্কার ফেবারিট থাকবে।’

রিয়াল মাদ্রিদ কি শুধুই রোনালদো নির্ভর দল? লিওনেল মেসির কথা শুনে এমনটা মনে হতেই পারে। চিরপ্রতিদ্বন্দ্বির লা লিগা ছেড়ে ইতালিয়ান দল জুভেন্টাসে যোগ দেয়ার ঘটনায় যারপরণাই বিস্মিত বার্সা সুপারস্টার। রোনালদোকে ছাড়া রিয়াল আর ভালো দল থাকবে না বলেই মনে করছেন তিনি।

- Advertisement -
islamibank

এসআই/জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ