সেক্স ক্লিনিকের দায়িত্ব নিলেন সোনাক্ষী!

আধুনিক যুগেও মানুষ সেক্স নিয়ে খোলামেলা আলোচনা করতে সংকোচ বোধ করেন। প্রয়োজনের তাগিদে পুরুষরা তাদের গোপন বিষয় নিয়ে পুরুষ চিকিৎসকদের কাছে মুখ খুললেও নারী চিকিৎসক সংকটের কারণে বিষয়টি নিয়ে পুরুষ চিকিৎসকদের কাছে মুখ খুলতে বিব্রতবোধ করেন নারীরা

- Advertisement -

তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সেক্স ক্লিনিক খুলে বসলেন। কোনো দ্বিধা ছাড়াই পুরুষদের দিয়ে যাচ্ছেন যৌন সমস্যার সমাধান।

- Advertisement -
google news follower

এবার সমাজের সেকেলে চিন্তাধারায় আঘাত হানতে চলেছেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর আগামী ছবি ‘খানদানি সাফাখানা’র গল্পের মূলকথাই হলো সেক্স নিয়ে সামাজিক কুসংস্কার।

ইতোমধ্যেই অবমুক্ত হয়েছে ছবির ট্রেলার। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে, হাস্যরসের মধ্যে দিয়ে গোপন এ ‘ব্যাধি’কে তুলে ধরেছেন পরিচালক শিল্পী দাশগুপ্তা।

- Advertisement -
islamibank

একটি সেক্স ক্লিনিককে ঘিরে আবর্তিত হয়েছে চিত্রনাট্য। সোনাক্ষী সিনহার মামা গ্রামের ওই ক্লিনিক চালাতেন। তার মৃত্যুর পর ক্লিনিকের ভার এসে পড়ে সোনাক্ষীর ওপরে। মামার দানপত্র অনুযায়ী, তাকে ৬ মাস চালাতে হবে এই ক্লিনিক। তারপরই সম্পূর্ণ মালিকানা পাবেন সোনাক্ষী। ক্লিনিক চালাতে শুরু করেন ভাগ্নী। কিন্তু একজন নারী চালাবেন সেক্স ক্লিনিক! পুরুষরা খোলাখুলি তাদের সমস্যা বলতে পারবেন না। তাই আকারে-ইঙ্গিতেই রোগীরা বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন তাদের সমস্যা। মানে সেক্স নিয়ে সেই আগের কুসংস্কার।

তবে সোনাক্ষী চান মানুষ দ্বিধাহীনভাবে এনিয়ে কথা বলুক। সোনাক্ষীর লড়াইয়ে পাশে পান ভালোবাসার মানুষকে। আর ছবিতে গানের সঙ্গে অনেকখানি দৃশ্যজুড়ে রয়েছেন বাদশা।

খানদানি সাফাখানা’ আরও একটা বাস্তবধর্মী অথচ অন্যরকম ছবি হতে চলেছে বলে মনে করছেন সমালোচকরা।

সোনাক্ষী ছাড়াও এই ছবিতে রয়েছেন বরুণ শর্মা ও বাদশা। সোনাক্ষীর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বরুণ শর্মা।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ