‘মিরাজ ভালো আছে’

সাব্বির রহমানের শটে মাথায় আঘাত পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। রোববার বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশন চলাকালে এ ঘটনা ঘটে।

- Advertisement -

তবে বাংলাদেশের কোচ স্টিভ রোডস বলেছেন, ‘আমার মনে হয় সে (মিরাজ) ভালোই আছে। ফিজিও চন্দ্রমোহন তার পরিচর্যা করছে। দেখে মনে হয়েছে, সে ভালো আছে।

- Advertisement -
google news follower

এক টিভি সাংবাদিককে ইন্টারভিউ দেওয়ার সময় সাব্বিরের শট মিরাজের মাথায় আঘাত করে। এরপর কিছুক্ষণ অচেতন থাকার পর উঠে দাঁড়ান মিরাজ। ফিজিও থিহান চন্দ্রমোহনের সেবা শুশ্রূর্ষা এবং পরিচর্যার ফলে দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তিনি।

পরে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, আঘাতের পর উঠে দাঁড়িয়ে ব্যাটিং প্র্যাকটিস করতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু কোচ এবং ফিজিও তাকে তখন অনুমতি দেননি ব্যাটিং প্র্যাকটিস করার জন্য।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ