ভারতে ১৪ সংশোধনী: শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

শিশুর ওপর ভয়াবহ যৌন অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পিওএসসিও) অ্যাক্ট ২০১২’ সংশোধন করেছে ভারতের মন্ত্রিসভা। ওই আইনে মোট ১৪টি সংশোধনী আনা হয়েছে। এতে শিশু পর্নোগ্রাফি বন্ধে জরিমানা ও জেলের বিধান রাখার কথা বলা হয়েছে।

- Advertisement -

বুধবার (১০ জুলাই) রাতে রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক থেকে এ বিষয়ে ক্লিয়ারেন্স দেওয়া হয়। পরে সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী প্রকাশ জাভাদেকার।

- Advertisement -
google news follower

এসব সংশোধনী ফেব্রুয়ারিতে লোকসভায় বিল আকারে উত্থাপন করা হয়েছিল। কিন্তু তখন তা পাস করানো যায়নি।

সংশোধনীতে বলা হয়েছে, যদি শিশুদের ধর্ষণ করা হয়, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কারো কাছে শিশু পর্নোগ্রাফি বিষয়ক কোনো উপাদান থাকলে তাকে তিন বছর পর্যন্ত জেল দেওয়া যাবে। এছাড়া শিশুদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের শাস্তির কথা উল্লেখ করে কয়েকটি নতুন সেকশন যুক্ত করা হয়েছে। এরমধ্যে রয়েছে ডিজিটাল অপরাধ।

- Advertisement -
islamibank

সেকশন ৪, ৫ ও ৬-এ কোনো কোনো ক্ষেত্রে শাস্তি ৭ বছর থেকে বাড়িয়ে ১০ বছর, ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর এবং ২০ বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে। সেকশন ১৪ ও ১৫ এর অধীনে শিশু পর্নোগ্রাফি বিষয়ে কাহিনি তৈরি, এসব বিষয়ক উপাদান মুছে না ফেলা এবং বাণিজ্যিক উদ্দেশ্যে শিশু পর্নোগ্রাফি তৈরির বিষয়ে শাস্তি ১০০০ রুপি জরিমানা থেকে শুরু করে সাত বছর পর্যন্ত জেলের বিধান রাখা হয়েছে।

এই সংশোধনীতে শিশু পর্নোগ্রাফি বিষয়ক ম্যাটেরিয়াল শিশুদের কাছে পৌঁছে দেয়াকেও শাস্তির আওতায় আনা হয়েছে। একে তথ্যপ্রযুক্তি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব করা হয়েছে। এই সংশোধনীকে শিশুদেরকে যৌন অপরাধের হাত থেকে রক্ষায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছে সরকারি এক বিবৃতিতে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ