দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টা

মেয়ের সহপাঠীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কালাম মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ সেপ্টেম্বর) নগরের ইপিজেড থানা এলাকার ব্যারিস্টার কলোনি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

ভিকটিম শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

- Advertisement -
google news follower

ইপিজেড থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা জানান, গত ৬ সেপ্টেম্বর দুপুরে স্কুল থেকে কালাম মোল্লার মেয়ের সঙ্গে তার বাসায় যায় ভিকটিম শিশুটি। তার মেয়ে ও ভিকটিম শিশু একই ক্লাসের সহপাঠী। কালাম মোল্লা তার মেয়েকে কাজের অজুহাতে বাসার বাইরে পাঠিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটি চিৎকার শুরু করলে কালাম মোল্লা তাকে ছেড়ে দেয়। সোমবার স্কুলে এসে এক শিক্ষককে জানায় শিশুটি। পরে স্কুলের শিক্ষকরা ব্যারিস্টার কলোনি এলাকা থেকে কালাম মোল্লাকে ধরে স্কুল আঙিনায় এনে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

- Advertisement -
islamibank

এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কালাম মোল্লার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভবানিপুর গ্রামে। সবজি বিক্রি করা তার পেশা।

জয়নিউজ/এফও/জেডএইচ

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ