সাতকানিয়ায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকা থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তাররা হলো- মুন্সিগঞ্জের টঙ্গীপাড়ার মৃত খালেক ব্যাপারীর ছেলে মো. আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ পাকুন্দিয়ার আবুল বয়ানের ছেলে শামসুল আলম এবং কুতুপালং ৬নং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক।

- Advertisement -
google news follower

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সাতকানিয়া রাস্তার মাথায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল কবীর বলেন, গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/মাহফুজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ