মেয়রের আহ্বানে চট্টগ্রামে হচ্ছে করোনার পূর্ণাঙ্গ হাসপাতাল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের আহ্বানে করোনা রোগীদের জন্য উন্নতমানের হাসপাতাল হচ্ছে চট্টগ্রামে। প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের অর্থায়নে খুলশীর হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা রোগীদের জন্য নতুনভাবে তৈরি করা হচ্ছে।

- Advertisement -

শনিবার (১১ এপ্রিল) দুপুরে মেয়র নাছিরের নেতৃত্বে সংশ্লিষ্টরা নগরের খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালটি পরিদর্শন করেন।

- Advertisement -
google news follower

এসময় মেয়র আ জ ম নাছির উদ্দীন জয়নিউজকে বলেন, হলি ক্রিসেন্ট হাসপাতালটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। চট্টগ্রামে সরকারিভাবে জেনারেল হাসপাতালকে করোনা রোগীদের আইসোলেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই বেসরকারিভাবে কোনো হাসপাতাল থাকলে সেক্ষেত্রে জেনারেল হাসপাতালের উপর চাপ কমবে। সববিষয় বিবেচনা করে প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন হলি ক্রিসেন্টকে করোনা রোগীদের জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে। তাদের অর্থায়ন ও পরিচালনায় হাসপাতালটি পরিচালিত হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন সেটি তদারকি করবেন।

মেয়র বলেন, ২০টি আইসিইউ বেড এবং জেনারেল ৮০ বেডসহ মোট ১০০ বেডের উন্নত হাসপাতাল হবে এটি। হাসপাতালটি যেহেতু দীর্ঘদিন পরিত্যক্ত ছিল তাই সেটি পরিস্কার ও জীবাণুমুক্ত করার কাজ করবে চসিক। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা দ্রুত গ্যাস ও বিদ্যুতের সংযোগ প্রদান করবেন। চট্টগ্রামের মানুষের জন্য এটি নিসঃন্দেহে একটি খুশির খবর।

- Advertisement -
islamibank

স্থান পরিদর্শনের সময় চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী ও বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবালসহ প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ