অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবি চবি শিক্ষকের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা’র পরিচালক অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সুপারিশক্রমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর আবেদন জানান এই শিক্ষক।

- Advertisement -
google news follower

আবেদনপত্রে সিরাজ উদ দৌল্লাহ উল্লেখ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তান। করোনা মহামারীর কারণে অধিকাংশ অভিভাবক আর্থিক সংকটের সম্মুখীন। করোনার প্রভাব শিক্ষার্থীর ওপর সুস্পষ্ট। অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থগিত পরীক্ষা শুরু হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাও শেষপর্যায়ে। কিছু পরীক্ষা অসমাপ্ত রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে চলমান পরীক্ষা স্থগিত করা হয়।

- Advertisement -
islamibank

উল্লেখ্য, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন এলাকায় নিজ খরচে ও ধার-দেনা করে ঘরভাড়া নিয়েছেন। পরীক্ষা স্থগিত করায় ছাত্র-ছাত্রীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিয়ে কাজ করছি। তাদের সুখে-দুঃখে কাছে না থাকলে একজন অভিভাবক হিসেবে নিরর্থক মনে করছি। নিজের দায়িত্ববোধ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আশা করছি অসমাপ্ত পরীক্ষা আবারও শুরু করতে শিক্ষা মন্ত্রণালয় কার্যকরি পদক্ষেপ নেবেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ