চট্টগ্রামে এসেছে আরো ২ লাখ ৬৬ হাজার ডোজ টিকা

চট্টগ্রামে আরো ২ লাখ ৬৬ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৩৮ হাজার ৪০০ ডোজ মডার্না এবং ১ লাখ ২০ হাজার ডোজ সিনোফার্ম ও ১ লাখ ৮ হাজার ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা রয়েছে।

- Advertisement -

শুক্রবার (৬ আগস্ট) সকালে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে আসা টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হয়েছে। আগামীকাল (শনিবার) থেকে শুরু হওয়ায় ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমের জন্য এসব টিকা বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ