৭৭ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের অধিকাংশ দেশেই দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। এরমধ্যেই ৭৭টি দেশে এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

- Advertisement -

তবে এ দেশগুলো ছাড়াও আরও অনেক দেশে ওমিক্রনের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

- Advertisement -
google news follower

এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সংস্থাটির প্রধান ড. তেদরস আধানম গেব্রিয়াসুস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানান, আগের ভ্যারিয়েন্টেগুলোকে ওমিক্রনের মতো এত দ্রুত ছড়াতে দেখিনি। এর উপসর্গগুলো কম গুরুতর হলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি করতে পারে।

- Advertisement -
islamibank

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টে এখনো কম গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও উদ্বেগ জানিয়েছেন ডব্লিউএইচ প্রধান। এ সময় তিনি ভ্যাকসিন বৈষম্যের কথাও বলেন। বিশ্বের করোনার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে নতুন স্ট্রেইন রোধে বুস্টার ডোজ কার্যকর। প্রয়োজন নতুন করে টিকা বের করার কথাও জানায় প্রতিষ্ঠানগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানান, কোভিড-১৯ মোকাবিলায় বুস্টার ডোজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওমিক্রন শনাক্তের তালিকায় প্রতিদিনই নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে। সেই সঙ্গে বিধিনিষেধও বাড়ছে। নেদারল্যান্ডস সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহ প্রাথমিক স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে নরওয়ে অন্যান্য নিষেধাজ্ঞার পাশাপাশি রেস্তোরা ও বারে অ্যালকোহল নিষিদ্ধ করেছে।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। দেশটিতে ভয়াবহভাবে ওমিক্রন সংক্রমণের হার বাড়ছে। এদিকে সোমবার ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ