বাকপ্রতিবন্ধী ভাগনিকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে বোনের অনুপস্তিতে বাকপ্রতিবন্ধী কিশোরী ভাগনিকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে পঞ্চাশোর্ধ বয়সী মামা নুর ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (১৩ আগস্ট) দিনগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

নুর ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের (পূর্ব বাইপাস) মৃত আকবর আলীর ছেলে। ধর্ষণের শিকার ওই বাকপ্রতিবন্ধী কিশোরী গত মে মাসের ২১ তারিখে একটি ছেলে সন্তান জন্ম দেয়।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ও তার বাবা-মা তিন জনই প্রতিবন্ধী। কিশোরীর বাবা মারা যান বছর পনেরো আগে। সহায়সম্বলহীন পরিবারটির হাল ধরেন তার মা। ভিক্ষা বৃত্তি করে সংসার চালান তিনি।

- Advertisement -
islamibank

সে কারণে কিশোরী মেয়েকে বাড়িতে একা ফেলে গ্রামে-গ্রামে যেতেন তার মা। আর এ সুযোগে ওই কিশোরীকে প্রতিবেশী নুর ইসলাম (৫০) (মামা) একাধিকবার ধর্ষণ করেন।

পরে ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হয় এবং তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে আলট্রাসনোগ্রাফি করানো হয়। রির্পোটে ওই বাকপ্রতিবন্ধীকে অন্তঃসত্ত্বা দেখায়। চলতি বছরের ২১ মে ওই বাক্‌প্রতিবন্ধী কিশোরী একটি ছেলে সন্তানের জন্ম দেন।

এরপর বিষয়টি সমাধানে একাধিকবার গ্রাম্য সালিশি বৈঠকও হয়। এতে সমাধান না হওয়ায় পরে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর অপর এক মামা বাধ্য হয়ে চলতি বছরের জানুয়ারী মাসের ১৫ তারিখে থানায় মামলা দায়ের করেন।

সেই থেকে আসামি পলাতক ছিলেন। মামলার ৭ মাস পরে তাকে গ্রেফতার করা হলো।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, কিশোরীকে ধর্ষণ মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (১৪ আগস্ট) তাকে আদালতে নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ