স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেপ্তার ৪

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তাররা হলেন, স্বামী সোহানুরকে (২২) তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় সম্পৃক্ত মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আশিক ও লিটন নামের আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, গত ১৩ অক্টোবর নগরের পতেঙ্গা সৈকত এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার করা ড্রামভর্তি অজ্ঞাত নারীর মরদেহের এই পরিচয় পেয়েছে পুলিশ। দুই মাস আগে মামাতো বোন আতিয়া আক্তারকে (১৮) বিয়ে করেছিল সোহানুর রহমান। স্ত্রী আতিয়াকে নিয়ে নগরের পতেঙ্গা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন সোহানুর। স্বামীর পরকীয়া সন্দেহে তাদের মধ্যে ঝগড়া হলে ১১ অক্টোবর রাতে সোহানুর আতিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, আতিয়াকে হত্যার পরদিন সকালে সোহানুর তার বন্ধু রুবেল ও আশিককে বাসায় ডেকে আনে। তাদের সহযোগিতায় মরদেহ একটি প্লাস্টিকের ড্রামে ঢুকিয়ে তার কর্মস্থল পতেঙ্গার একটি ঠিকাদার প্রতিষ্ঠানের গুদামে নিয়ে রাখে। পরে ১৩ অক্টোবর রাতে গুদাম থেকে ড্রামভর্তি মরদেহ সিএনজি অটোরিকশায় তুলে পতেঙ্গা কালীবাড়ি এলাকায় নিয়ে গিয়ে সড়কের পাশে ফেলে দেয়।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ