দুর্নীতির দায়ে আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট’র ছয় বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৬৯ বছর বয়সী এই প্রভাবশালী রাজনীতিককে এ কারাদণ্ড দেওয়া হয়।

- Advertisement -

আর্জেন্টিনার ইতিহাসে ক্ষমতায় থাকা অবস্থায় কারাদণ্ড পাওয়া প্রথম কোনও ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ। বুধবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

- Advertisement -
google news follower

প্রতিবেদনে বলা হয়, ক্রিস্টিনা ফার্নান্দেজ বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের শক্তিশালী ঘাঁটি পাতাগোনিয়া অঞ্চলে সরকারি কাজ প্রদানে অনিয়ম করেছেন। তবে আদালত কারাদণ্ডের রায় দিলেও দেশের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় ক্রিস্টিনার কারাগারে যাওয়ার সম্ভাবনা নেই।

ক্রিস্টিনা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং ‘বিচারবিভাগীয় মাফিয়ার’ ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথাও জানিয়েছেন তিনি।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ