৬ মার্চ চবির সিন্ডিকেট নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের শিক্ষক ক্যাটাগরির ৪ পদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে সিন্ডিকেটের নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার খসড়া ভোটারের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটারের বিষয়ে লিখিত আপত্তি নেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত মনোনয়নের ফরম বিতরণ করা হবে। ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি বেলা ১১টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ওই দিন দুপুর ১২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ ৬ মার্চ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোট গ্রহণ হবে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ