শাহরুখের পাঠানের কাছে ধরাশায়ী কার্তিকের শেহজাদা!

শাহরুখ খান-দীপিকা পাড়ুকান অভিনীত ‘পাঠান’-এর ট্রেলার মুক্তির দুদিন পরই মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’র ট্রেলার।

- Advertisement -

তবে আশ্চর্যের ব্যাপার হলো— দুই দিন পর মুক্তি পেয়েও ভিউয়ের দিক থেকে ‘পাঠান’-এর ট্রেলারকে ছাড়িয়ে গিয়েছিল ‘শেহজাদা’।

- Advertisement -
google news follower

কিন্তু মক্তির পর একদম ধরাশায়ী হয়েছে কার্তিকের শেহজাদা। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’-এর জনপ্রিয়তার পর এ বছর ‘শেহজ়াদা’য় ফিরলেন কার্তিক আরিয়ান। দর্শকের প্রত্যাশা ছিল অনেক।

কিন্তু স্পট বুকিং থেকে শুরু করে একটা টিকিট কিনলে আর একটা ফ্রি— এমন নানা কিছুর সুবিধা দেওয়া হলেও বক্স অফিসে খুব বড় কিছু প্রভাব ফেলল না ‘শেহজ়াদা’। প্রথম দিনে সংগ্রহে এলো সাকুল্যে সাড়ে ৬ কোটি টাকা।

- Advertisement -
islamibank

তবে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই অঙ্ক খুব কম নয়। অগ্রিম বুকিং যতটা কম হয়েছিল, সেই তুলনায় একেবারে তলানিতে না গিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।

সমীক্ষকদের অনুমান, সপ্তাহান্তেও খুব বেশি কিছু করতে পারবে না কার্তিকের ছবি। গত ২৫ জানুয়ারি থেকে ধরলে প্রায় এক মাস হতে চলল বক্স অফিসে রান তুলেই চলেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’।

সে ছবিকে সম্মান দিতে মুক্তি পিছিয়ে নেওয়া হয়েছিল ‘শেহজ়াদা’র। নির্মাতারা ভেবেছিলেন, ফাঁকা মাঠে গোল দেওয়া সুবিধাজনক হবে।

কিন্তু মাঠ যে কখনওই ফাঁকা নয়। ‘পাঠান’-এর চার সপ্তাহের মাথায় চলে এসেছে হলিউডের বড় প্রকল্প ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’। ‘শেহজ়াদা’ এখন জোড়া ঘোড়ার কাছে ধোপে টিকতে পারছে না।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ