ক্রাইম রিপোর্টার পরী

‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে পরীমনির বড় পর্দায় অভিষেক ঘটে। ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হল আরো ভালোবাসবো তোমায়, মহুয়া সুন্দরী এবং রক্ত।

- Advertisement -

এরপর ‘স্বপ্নজাল’ ছবিটি দিয়ে আবারো আলোচনায় আসেন পরীমনি। এতে শুভ্রা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন সেলিম।

- Advertisement -
google news follower

এবার নতুন একটি প্রজেক্টের মাধ্যমে আবারো এক হচ্ছেন এ নির্মাতা-অভিনেত্রী জুটি। তবে ছবি নয়, ওয়েব সিরিজ। ‘প্রীতি’ নামের ওই ওয়েব সিরিজে ক্রাইম রিপোর্টার চরিত্রে দেখা যাবে পরীমনিকে।

থ্রিলারধর্মী সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পরী। বায়োস্কোপ প্রোডাকশন্স থেকে এটি নির্মিত হবে।

- Advertisement -
islamibank

৯ নভেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে সিরিজটির কাজ শুরু হবে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ