রিকশা থেকে পড়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

রিকশা থেকে পড়ে মাহমুদুল হাসান নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত মাহমুদুল হাসানের বাড়ি জয়পুরহাট। সে বিশ্ববিদ্যালয়ের  বন ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চবি প্রক্টর আলী আজগর চৌধুরী।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় চবি মেডিকেল থেকে আসার পথে জিরো পয়েন্ট এলাকায় অজ্ঞান হয়ে রিকশা থেকে পড়ে যান ওই শিক্ষার্থী। এসময় মাথায় আঘাতপ্রাপ্ত হলে প্রচুর রক্তক্ষরণ হয়।

এ অবস্থায় তাকে চবি মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। সেখানে দুপুর আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

জানা যায়, অসুস্থতার জন্য রোববারও সে চিকিৎসা নিতে চবি মেডিকেলে গিয়েছিল। মঙ্গলবার নিজ বিভাগে ক্লাস করার পর অসুস্থ বোধ করলে আবার মেডিকেলে যায়। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে।

 

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ