পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত

পাঁচটি শিক্ষা বোর্ডের রবিবারের (১৪ মে) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১২ মে) এক অফিস আদেশে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে সই করেছেন কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

- Advertisement -
google news follower

আদেশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ড, চট্টগ্রাম, কুমিল্লা এবং বরিশাল শিক্ষাবোর্ডের রবিবারের মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হলো। এই শিক্ষাবোর্ড ছাড়া বাকি বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হলো। এই শিক্ষাবোর্ড ছাড়া বাকি বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ