দুই মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ছিন্ন ভিন্ন বগি

ভারতের বাঁকুড়ায় দুটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ইঞ্জিন উঠে যায় অপর ট্রেনের ওপর। যা কয়েক সপ্তাহ আগে বালেশ্বরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে।

- Advertisement -

আনন্দবাজারে প্রকাশ হওয়া খবরে জানা গেছে, রবিবার সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালবাহী ট্রেন। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালবাহী সেই লুপ লাইনে ঢুকে পড়ে।

- Advertisement -
google news follower

দাঁড়িয়ে থাকা ট্রেনটির পেছনে সজোরে ধাক্কা মারে চলন্ত ট্রেনটি। এতে মালবাহী ট্রেনটির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর ট্রেনটির ওপরে উঠে যায়। ফলে দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুই ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়েছে।

এদিকে দুই মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের শব্দে রবিবার ভোরবেলা ঘুম ভাঙে স্থানীয়দের। দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়রা এগিয়ে এসে ট্রেনের মধ্যে আটকে পড়া চালকদের উদ্ধার করে।

- Advertisement -
islamibank

রেল সূত্রে জানা গেছে, মালবাহী এক ট্রেন চালকের সামান্য আঘাত লেগেছে।

এই দুর্ঘটনার জেরে ছিঁড়েছে ওভারহেড তার। ফলে আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনার সেফ্‌টি অফিসার দিবাকর মাঝি ঘটনাস্থলে গেছেন।

তিনি বলেন, একটি ট্রেন দাঁড়িয়ে ছিল, আর একটি ট্রেন এসে তাতে ধাক্কা মারে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সিগন্যালের ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরেই জানা যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ